মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ - ১৭:০২
আগ্রাসীদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী হামলা অব্যাহত থাকবে

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের প্রাণঘাতী পাল্টা হামলা অব্যাহত থাকবে।

হাওজা নিউজ এজেন্সি: লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক টেলিফোন আলাপচারিতায় কালিবফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইরান যে পদক্ষেপ নিয়েছে তা অব্যাহত থাকবে এবং আগ্রাসীদের বিরুদ্ধে হামলা সর্বোচ্চ শক্তি ও সক্ষমতা দিয়ে চালানো হবে।

তিনি বলেন, “আমরা নিশ্চিত যে ইরানের কার্যকর পাল্টা হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুতপ্ত করবে।”

বাকের কালিবফ লেবাননের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘অপরাধী জায়নিস্ট শাসনের’ আগ্রাসনের মুখে লেবাননের পাশে ইরান সবসময় থাকবে। তিনি এই সংকটময় সময় পার হতে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা ও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।

লেবাননের দাহিয়েহ ও বৈরুতে জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের ওপর ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে বেরি বলেন, ধারাবাহিক বোমাবর্ষণের মাধ্যমে জায়নিস্ট শত্রু লেবাননের জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা এতে ব্যর্থ হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha